পাগলায় শীতার্তের মাঝে লেপ বিতরণ

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩ 505 views
শেয়ার করুন

শান্তিগঞ্জের পশ্চিম পাগলায় ৫০জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে লেপ বিতরণ করেছেন পাগলার গণমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার বিকাল সাড় ৪টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে এসব লেপ বিতরণ করেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্যাম্পেইনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে পশ্চিম পাগলা ইউনিয়ন, জয়কলসের আসামপুর ও আস্তমা গ্রামের ৫০ জন শীতার্ত মানুষের মাঝে লেপ বিতরণ করা হয়।

লেপ বিতরণের সময় উপস্থিত ছিলেন- গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, ইয়াকুব শাহরিয়ার, নাহিদ আহমেদ, নোহান আরেফিন নেওয়াজ, ব্যবসায়ী দেলোয়ার হোসেন, জানে আলম প্রমুখ।