আমিরাত প্রবাসি সিআইপি আব্দুল করিমের ত্রাণ অব্যাহত

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, মে ১৯, ২০২০ 875 views
শেয়ার করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী ইউনিয়নের খলাগাও এলাকায় এন আর বি ব্যাংকের পরিচালক আমিরাতের দুবাই প্রবাসি সি আই পি আলহাজ্ব আব্দুল করিমের পক্ষে দ্বিতীয়বারের মতো ত্রাণ বিতরণ করেন তিনার দু সহোদর আব্দুল রহিম ও আব্দুল গণি।

স্থানীয় সংগঠক জবলু মিয়ার তত্ত্বাবধানে এলাকার দুস্থ ৪০০ পরিবারের মধ্যে ত্রাণ এবং নগদ টাকা বিতরণ করা হয়। এ সময় এলাকার দুস্থ মানুষের কল্যাণ নিজের ভাই কল্যাণের কাজ করছেন বলে অপর দুভাইও আনন্দ প্রকাশ করেছেন।

বায়ান্ন টিভিকে সি আই পি আলহাজ্ব আব্দুল করিম জানান, মানুষের কল্যাণে এ কর্মসূচি অব্যাহত রেখেছেন তিনি আগামিতেও থাকবে।