স্টেপনী গ্রীণ ওয়ার্ড লেবার পার্টির নির্বাচন সম্পন্ন

আবুল হোসেন আবুল হোসেন

বায়ান্ন টিভি, লন্ডন

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২২ 736 views
শেয়ার করুন

শাহ সোহেল চেয়ার ও কামরুল হাসান সেক্রেটারি

গত ১২ জুলাই মঙ্গলবার লেবার পার্টি স্টেপনী গ্রীন ওয়ার্ড শাখার নির্বাচন সম্পন্ন হয়। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে টাওয়ার হ্যামলেটস এর স্টিফোর্ড সেন্টারে শাখা সদস্যদের উপস্থিতিতে এই নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান পদে সাবেক কাউন্সিলার কবি শাহ সোহেল আমিন নির্বাচিত হন। সাধারন জেনারেল সেক্রেটারি পদে মোঃ কামরুল হাসান ও ট্রেজারার পদে কমফর্ট নির্বাচিত হন।

এছাড়া নব নির্বাচিত ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি আবু বক্কর ও ক্যাথরিন, সহ সম্পাদক টিপু আহমেদ, পলিসি, পলিটিক্যাল এবং এ্যাডুকেশন ফয়সাল আলম, ক্যামপেইন অফিসার আ্যাসলি ওয়াইজ ও জন ব্যাচেলর, জিসি ইউমেন তাসনিম জামান, নারগিস বেগম ও শাহিদা রহমান।

জিসি ম্যান ময়না মিয়া, মতিন–উজ- জামান ও জাকির হোসেন সেলিম।জিসি ইউথ আবয়েজ জামান, মেম্বারশীপ সেক্রেটারী কয়েছ উদ্দিন,কমিউনিকেসন সেক্রেটারী মাসুক আহমেদ, ফান্ড রাইজিং ফারুক মিয়া।

ওয়ার্ডের চেয়ার ব্যারিষ্টার মনজুরুল ইলামের সভাপিত্বে এবং সেক্রেটারী নাসরিন খানের পরিচালনায় উক্ত নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন স্টেপনি ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও সবেক ডেপুটি মেয়র মতিন উজ জামান,কমিউনিটি নেতা হারুন মিয়া ও বাংলাদেশ সেন্টারের সেক্রেটারী দেলোয়ার হোসেন সহ আরো অনেকে।