গোলাপগঞ্জ থানার ওসি হারুনূর রশীদ চৌধুরীর লন্ডন সফর শেষে দেশে ফেরার প্রাক্ষালে প্রীতিভোজের আয়োজন
আবুল হোসেন আবুল হোসেন
বায়ান্ন টিভি, লন্ডন
ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ মডেল থানার সুনামধন্য অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর স্বপরিবারে সংক্ষিপ্ত লন্ডন ভ্রমণ শেষে বাংলাদেশে ফিরে যাওয়া উপলক্ষে এক পৃতীভোজের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩০ জুন) পূর্ব লন্ডনের একটি হলে এক পৃতীভোজের আয়োজন করেন জালালাবাদ এসোসিয়েশন ইউকের ট্রেজারার, শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ কে’র প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল অদুদ দিপক।
এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ সোস্যাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ দিলওয়ার হোসেন, গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট এর প্রতিস্টাতা সভাপতি, লন্ডন এডুকেশন ট্রাস্ট এর চেয়ারম্যান সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, লন্ডন মহানগর আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জালালাবাদ এসোসিয়ন ইউ কের সেক্রেটারি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আমিনুল হক জিল্লু, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র সাবেক সহ সভাপতি ও গোলাপগঞ্জ সোস্যাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের বোর্ড অফ ডায়রেক্তর মারুফ আহমেদ, যুক্তরাজ্য কৃষকলীগের সহ সভাপতি আসাদ উদ্দিন, গোলাপগঞ্জ সোস্যাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের সহ সভাপতি ইকবাল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুল ইসলাম, এহসানুল হক চৌধুরীসহ গোলাপগঞ্জের কমিউনিটি নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী গোলাপগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকে গোলাপগঞ্জ উপজেলার শান্তি-শৃঙ্খলা সুদৃঢ় হয়েছে এবং এই উপজেলায় অপরাধ প্রবনতা কমেছে। বিশেষ করে লন্ডন প্রবাসীদের সহযোগিতায় গোলাপগঞ্জ মডেল থানার একটি নতুন বিল্ডিং তৈরী করে এক দৃষ্টান্ত সৃস্টি করেন। প্রবাসীদের এই উদারতাকে তিনি খুবই মূল্যায়ন করে থাকেন। প্রবাসীদের নিরাপত্তায় তাঁর ভূমিকা প্রশংসনীয়। বক্তারা আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহবান জানান এবং দেশের উন্নয়নের জন্য সবসময় সাহায্য সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।।

