সাভার সদর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২২ 673 views
শেয়ার করুন

ঢাকা জেলার সাভার উপজেলার সদর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গতকাল সাভার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাপাইন নিউ মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।সাভার সদর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক শরীফ ইসলামের সঞ্চালনায় এবং আহবায়ক সুজন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।এ সময় প্রধান অতিথি বলেন,বিএনপির নেত্রী খালেদা জিয়া বলেছিলো এই পদ্মা সেতুতে কেউ উঠবেন না,এই সেতু জোড়াতালি দেওয়া,পৃথিবীতে যত সেতু রয়েছে কোনো সেতু জোড়া ছাড়া আছে কি?কেমন বোকার মতো কথা বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।এমন বোকার হাতে যদি দেশের ক্ষমতা যায় তাহলে দেশ শ্রীলঙ্কা চেয়ে ও খারাপ হবে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদলে দেশ আছে বিধায় বাংলাদেশ এখন আমেরিকা হওয়ার পথে।

এসময় তিনি আরো ও বলেন,বিএনপি কে যদিও জনগন ভোট দেয় তাহলে তাদের প্রধানমন্ত্রী কে হবে?খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমের টাকা আত্মসাৎ এর মামলা চলমান এবং তার কুলাঙ্গার সন্তান তারেক জিয়া সাজা প্রাপ্ত আসামী, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামী ও মামলা চলমান কোনো ব্যাক্তি নির্বাচনে অংশগ্রহন করতে পারবে না।তাহলে জনগন ভোট দিলেও দেশ পরিচালনা করার মতো তাদের কোনো নেতা কিংবা নেত্রী নাই।পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কে আরো গতিশীল করার লক্ষে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থীকে ভোট দিয়ে বিজয় করা জন্য সকলের নিকট বিনীত অনুরোধ জানান।পরে আগামী তিন বছরের জন্য সাভার সদর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে সুজন আহমেদ ও সাধারন সম্পাদক শরীফ ইসলাম কে দায়িত্ব প্রদান করা হয়।

এ সময় অন্যানের মধ্যে আরো ও উপস্থিত ছিলেন,আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন,সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর,সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন,ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন,সাধারন সম্পাদক সায়েম মোল্লা,সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল,সাভার থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমূখ সহ সাভার উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।