২ মেয়র প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, মে ২৬, ২০২২ 752 views
শেয়ার করুন
বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে বৃহস্পতিবার ২ মেয়র ও ২ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। উপজেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা করেন।
জানা যায়, আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু নাসের পিন্টু ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুক উদ্দিন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আদুর রুফ ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কবির হোসেন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
এ অবস্থায় মেয়র পদে চুাড়ন্ত লড়াইয়ে রইলেন ১০ জন প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র মোঃ আব্দুস শুকুর, জাতীয় পার্টি মনোনীত সুনাম উদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত এডভোকেট আবুল কাশেম, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফারুকুল হক, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুছ টিটু, স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী আহবাব হোসেন সাজু, স্বতন্ত্র প্রার্থী আব্দুস সামাদ আজাদ, স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর ও স্বতন্ত্র প্রার্থী অজি উদ্দিন।