আজ বিয়ানীবাজারের রক্তদান স্বেচ্ছাসেবী টিম- এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী পরিবারকে শুকনো খাবার,বিশুদ্ধ পানি ও প্রাথমিক মেডিসিন দেওয়া সম্পন্ন।

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, মে ২৩, ২০২২ 711 views
শেয়ার করুন

আজ বিয়ানীবাজারের রক্তদান স্বেচ্ছাসেবী টিম- এর উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে প্রায় শতাদিক বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী পরিবারকে শুকনো খাবার,বিশুদ্ধ পানি ও প্রাথমিক মেডিসিন দেওয়া সম্পন্ন হয়।
সেসময় উপস্তিত ছিলেন শেওলা ইউনিয়ন চেয়ারম্যান জনাব জহির উদ্দিন, এলাকার গণ্যমান্য ব্যক্তিগর্ব সহ আমাদের টিমের প্রিয় রক্তদাতা সেচ্ছাসেবি সদস্য বৃন্দ।
টিমের সদস্যবৃন্দ বলেন, সকলের দোয়া,ভালোবাসা ও সহযোগীতায় সফলভাবে সম্পন্ন হলো আমাদের আজকের কার্যক্রম। আগামীতে আরো বড় পরিসরে কার্যক্রম বাস্তবায়ন করার জন্য প্রবাসী ও দানশীল ব্যক্তিবর্গকে তাদের সাথে থেকে সহযোগীতা করার আহবান জানান।