নড়াইল সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরহাদ খান ফরহাদ খান

বায়ান্ন, নড়াইল

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২২ 835 views
শেয়ার করুন

নড়াইল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় এ ইফতারের আয়োজন করা হয়। এ সময় দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সহসভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, এম মুনীর চৌধুরী, সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, সাংবাদিক গুলশান আরা, হাফিজুর রহমান, মলয় নন্দী, সাথী তালুকদার, নড়াইল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা অশোক কুন্ডু, সভাপতি কাজী আশরাফ, সাধারণ সম্পাদক মির্জা মাহামুদ হোসেন রন্টুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।