অব্যাহত উন্নয়নের লক্ষ্যে ব্ল্যাক ওয়াল ও কিউবিট টাউন ওয়ার্ডে লেবার পার্টি প্রার্থীদের বিজয়ী করার আহ্বান
নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
বায়ান্ন টিভি
আসছে ৫ই মে ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনে টাওয়ার হ্যামলেটস এর কিউবিট টাউন ও ব্লাক ওয়াল ওয়ার্ডে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে লেবার পার্টি মনোনীত কাউন্সিলার প্রার্থীদের পুনরায় নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন কাউন্সিলার মুহাম্মদ পাপ্পু, আপসানা লাক ও ক্রিস ওয়ারাল।
ব্লাক ওয়াল ও কিউবিট টাউনের কাউন্সিলার হিসেবে মুহাম্মদ পাপ্পু ওয়ার্ডের বাসিন্দাদের সাথে বিভিন্ন সময় বৈঠক ও পরামর্শ করে স্থানীয় সমস্যা সমুহ চিহ্নত করেন।
এরই আলোকে চিহ্নিত সমস্যাগুলো নিয়ে স্থানীয় কাউন্সিল, ডেভলাপার এবং স্টেক হোল্ডারদের সাথে তিনি যোগাযোগ অব্যাহত রাখেন। যার ফলশ্রুতিতে কিউবিট টাউনের উড ওয়ার্ফে এই বছরের সেপ্টেম্বর থেকে চালু চহে একটি স্কুল। আরোও চালু হবে একটি লেজার সেন্টার, একটি জিপি সার্জারি। মসজিদ ও কমিউনিট সেন্টার পরবর্তী ধাপে তৈরি করা হবে। আরও থাকবে ফোর জি ফুটবল পিচ, সাথে আউটডোর পার্ক। থাকবে মার্কেট প্লেস, সপ এবং কমার্সিয়াল এরিয়া।
একই ভাবে ব্ল্যাক ওয়াল ইয়ার্ডে থাকবে কমিউনিটি স্পেস, থার্ড ফ্লোরে থাকবে নামাজের জায়গা তথা মসজিদ। আরো থাকবে রেস্টুরেন্ট, ক্যাফে, গ্রোসারি স্টোর, সপ ও কমার্সিয়াল স্পেস। প্রতিষ্ঠিত হবে দুটি প্রাইমারি স্কুল, বাচ্চাদের খেলার জন্য করা হবে সবুজায়ন বা গ্রীণ স্পেস। থাকবে বিভিন্ন ধরনের খেলার উপযোগী প্লে গ্রাউন্ড। সর্বোপরি থাকবে কয়েক শত এফোর্ডেবল হোম।
এসব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং নাগরিক সুবিধা আরো বাড়াতে ব্ল্যাক ওয়াল ও কিউবিট টাউন ওয়ার্ডে লেবার পার্টি মনোনীত কাউন্সিলার প্রার্থীদের আসছে ৫মের নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানান।

