গোলাপগঞ্জে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের সনদপত্র প্রদান
নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
বায়ান্ন টিভি
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর নাঈম আহমেদ ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১টায় হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত না গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম শিলা।
হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুলেমান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজহার আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বুধবারীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরফ উদ্দিন শরফ, হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা রিয়াজ উদ্দিন, টি ফাইভ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা, ছড়াকার ও নাট্যকার আবু তাহের প্রতিষ্ঠাতা প্রবাসী সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, যুক্তরাজ্য প্রবাসী শামসুল হক এহিয়া, মঈনুল ইসলাম।
আসাদুজ্জামান সাজুর পবিত্র কোরআন তেলাওয়াত ও সুফিয়ান জালালির স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনশামীম রেজা, আব্দুস সুবহান, ফয়ছল মাহমুদ, টি ফাইভ চন্দরপুর শাখার প্রশিক্ষক মোঃ ময়নুল ইসলাম, হিলালপুর শাখার প্রশিক্ষক মামুন আহমদ।
এসময় অতিথিবৃন্দ প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন । এরপর শিক্ষার্থীদের পক্ষ থেকে টি ফাইভ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের দুই প্রতিষ্ঠাতা ছড়াকার ও নাট্যকার আবু তাহের এবং সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারলকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়।


