বাংলার জনপ্রিয় চেয়ারম্যান বলতে যার নামটি প্রথমেই উঠে আসে তিনি হলেন রাজধানীর সন্নিকটে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা জনবন্ধু ফখরুল আলম সমর। যিনি আছেন লক্ষ-কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে। একজন ক্লিন ইমেজের মিষ্টভাষী, পরোপকারী, সাধারণ জনগণের আস্থার প্রতীক, তারুন্যের অহংকার সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদকও তিনি।
ফখরুল আলম সমর বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
গত দুই বার চেয়ারম্যান হয়ে দায়িত্বভার গ্রহণ করে তিনি শুধু ইউনিয়নবাসীর কাছেই নয় সারা বাংলাদেশের মানুষের কাছে একজন জনপ্রিয় ও সফল চেয়ারম্যান হিসেবে সুনাম অর্জন করেছেন।
মানবসেবা করাই তার মূল লক্ষ্য। এমন চিন্তাধারা নিয়েই তিনি রাজনীতি শুরু করেন । তিনি রাত-দিন ঝড় বৃষ্টি উপেক্ষা করে একই সাথে জনসেবায় ও অসহায় গরিব মানুষের পাশে থেকে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসাবে পরিচিত হয়ে উঠেছেন।
তার রাজনৈতিক জীবনের অধিকাংশ সময়েই রাজপথে আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম সফল করতে প্রতিটি মুহূর্ত নিজেকে বিলিয়ে দিয়েছেন।
ফখরুল আলম সমর আওয়ামীলীগের রাজপথের দুর্দিনের লড়াকু সৈনিকের একজন ত্যাগী নেতা। এছাড়াও তার রয়েছে আরো একটি বিশেষ গুন। তিনি মানুষের বিপদের কথা শুনলে কখনো ঘরে বসে থাকেন না। দলীয় নেতাকর্মীদের সুখে-দুঃখে সব সময়েই তাদের পাশে থাকেন। এ কারনে দলীয়ভাবেও তিনি সকলের কাছে প্রিয় । অগুনিত গুনে গুনান্বিত এ নেতার বর্তমানে সমাজসেবা, জনসেবা ও সামাজিক সংগঠন সহ প্রতিটি কাজই প্রশংসনীয়। তাই তো তেঁতুলঝোড়া ইউনিয়নের মানুষের আস্থার প্রতীক হয়ে প্রতিটি মানুষের হৃদয়ে অবস্থান করছেন তিনি।
সফল চেয়ারম্যান ফখরুল আলম সমর তেঁতুলঝোড়া ইউনিয়নকে মাদক, জুয়া ও অনৈতিক কর্মকান্ড, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ মুক্ত রোধে কাজ করে যাচ্ছেন। একাধারে তিনি একজন দক্ষ, বিচক্ষণ ও নীতিবান আওয়ামী লীগ নেতা, এমনটাই জানিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়নবাসী।
আগামী দিন গুলোতে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে গ্রাম সরকার উন্নয়নের একটি মডেল রূপ লেখা হিসেবে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ব্যাপক উন্নয়নের ভূমিকা রাখবেন।
তেঁতুলঝোড়া ইউনিয়নকে আরও অত্যাধুনিক ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন বলে জানান এ বিশিষ্ট সমাজসেবক গরিব দুঃখী মেহনতী মানুষের আস্থার প্রতীক বর্তমান চেয়ারম্যান মানবতার ফেরিওয়ারা জনবন্ধু ফখরুল আলম সমর। তিনি বলেন, সুখ-দুঃখে সব সময়ই এলাকাবাসির পাশে আছি এবং থাকবো।
তার রাজনীতির বাহিরেও আলাদা একটি পরিচিতি রয়েছে। ত্যাগের উদাহরন সৃষ্টি করা এই আওয়ামী লীগ নেতা যেমন দলের জন্য ত্যাগী তদ্রুপ এলাকায় অন্যায়ের প্রতিবাদী হিসেবে রয়েছে সুনাম।
কিভাবে এলাকার উন্নয়ন সাধন করা যায় সেই লক্ষ নিয়েই প্রতিটি মুহুর্তে ছুটে চলেন তিনি। সদা হাস্যজ্জ্বল এই নেতাকে এলাকাবাসি চেয়ারম্যান হিসেবে সব সময়ই পেতে চায়।
তার বড় শক্তি জনগন, সাংগঠনিক কারিশমা ও পারিবারিকভাবে আওয়ামীলীগ পরিবারের সন্তান। যা থেকে জনসমর্থন আদায়ে সহায়ক হওয়ায় এবার আ’লীগের উপযুক্ত প্রার্থী হিসেবে তাকে ভাবা হচ্ছে। তিনিও এগিয়ে যাচ্ছেন কাঙ্খিত ও প্রত্যাশার দ্বারপ্রান্তে।


