সাভার উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : জেলা প্রশাসক
ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদের আগামী পাঁচ জানুয়ারি ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
আজ মঙ্গলবার সকালে সাভার উপজেলা চত্ত্বরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচারণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা বিষয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ কথা বলেছেন।
ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম এসময় আরও বলেন, নির্বাচনের পরিবেশ কেউ নষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমা নাহার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মুনির হোসাইন খান, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট আফজাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকতাবুন্দন।


