সাভারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বিজয় শোভাযাত্রা
ঢাকা জেলার সাভারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বিজয় শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠন। শনিবার বিকেলে শোভাযাত্রাটি সাভার উপজেলার সামন থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে বাজার বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এরআগে সাভার উপজেলা, সাভার পৌর ও আশুলিয়া থানা আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠন আলাদা ব্যানারে নেতা-কর্মীরা মিছিল নিয়ে জড় হন উপজেলা চত্বরে। শোভাযাত্রা উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার থানা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র হাজী আব্দুল গণি, সাভার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম রুবেল, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ঢাকাজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাভার থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ কবিরসহ আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ।


