সিলেটে একসাথে দুই বোনের রহস্যজনক আত্মহত্যা

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২১ 1,014 views
শেয়ার করুন

 

সিলেটে একসাথে দুই বোনের রহস্যজনকভাবে আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২১সেপ্টেম্বর) সকালে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। নিহতরা হলেন-আম্বরখানা মজুমদারি এলাকার ৩১নং বাসার মৃত কলিমউল্লাহর মেয়ে শেখ রাণী জমিদার (৩৮) ও ফাতেমা বেগম (২৭)।

জানা গেছে, গতরাতে দুইবোন বাসার ছাদের উপরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।তবে কী কারণে এমন নির্মম মৃত্যুর পথ তারা বেছে নিয়েছে তা এখনো পরিষ্কার নয়।

স্হানীয় কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী জানান,এমন ঘটা আসলেই দুঃখজনক।আমি যতটুকু জেনেছি,তাদের চাচাতো ভাই বলেছে,গতরাত দুই বোন চাচাতো ভাইয়ের বাসায় গিয়ে থাকার জায়গা দিতে বলে।এসময় চাচাতো ভাই বলেন,কেন তোমাদের বাসায় কী হয়েছে,তখন দুই বোন বলেছে,ঘরে থাকতে পারবো না,তুমি গেলে তুমিও মরবে।তবে,নিহতদের আপন মা ও ভাইয়েরা বলছেন,রাণী জমিদারের মানসিকতার সমস্যা রয়েছে,ঘরে কোন দ্বন্দ্ব হলে সে মরে যাবে,আত্মহত্যা করবে বলে প্রায় সময়ই বলে থাকতো।ছোট বোন কেন আত্মহত্যা করলো এমন প্রশ্নের জবাবে তারা জানান,তারা দু’জন একসাথেই থাকতো।তাদের বিয়ের কথা চলছিলো।দুই বোনের একসাথে রহস্যজনক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এদিকে ঘটনাস্থলে রয়েছেন সিলেট এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির।নগর নিউজ২৪ডটকমকে তিনি জানান,ঘটনাস্থলে আমি অবস্থান করছি,লাশ দুইটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে,রিপোর্ট তৈরি হলে লাশগুলো আমরা ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করবো।