ফুজিরাহ যুবলীগের শোক দিবসের আলোচনা

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১ 509 views
শেয়ার করুন

 

১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ শে আগষ্ট ভয়াবহ গ্রেনট হামলায় নিহত সকল শহিদদের স্মরণে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংযুক্ত আরব আমিরাতের ফুজেরা শাখার আয়োজনে এক শোক সভা ও মিলাদ মাহফিল স্থানীয় হোটেল হল রুমে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারন সম্পাদক শামীম আহমদ ও যুগ্ম সাধারন সম্পাদক কামরুল হোসেন পাপলুর পরিচালনায় এবং সাবেক ছাত্রনেতা ও ফুজেরা যুবলীগের সংগ্রামী সভাপতি জাকির হোসেন এর সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএই যুবলীগের সভাপতি রফিকুল হক, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন দুবাই আওয়ামীলীগের বার বার নির্বাচিত সভাপতি হাজী শফিকুল ইসলাম, ইউএই বঙ্গবন্ধু পরিষদ শারজাহ শাখার সাধারন সম্পাদক আবুল কাশেম, যুবলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান জুয়েল,সিনিয়য়র সহ সভাপতি আব্দুল মতিন, আবুধাবী যুবলীগের সভাপতি জাকির হোসেন জসিম,সাধারন সম্পাদক মাহবুব খন্দকার,বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী শাখার মহিলা সম্পাদিকা শারমিন খন্দকার, ফুজেরা যুবলীগের পৃষ্ঠপোষক শেখ জহির উদ্দীন, বঙ্গবন্ধু পরিষদ বিধিয়া শাখার সভাপতি দুদু মিয়া তালুকদার,সাধারন সম্পাদক ইসমাইল হোসেন,দুবাই আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়য়র সদস্য শিমুল, আহমদ সংগঠনের পক্ষে আর ও বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক সালেখ মিয়া,প্রচার সম্পাদক গিয়াস সুলতান,ডলিম আহমদ,জাহাঙ্গীর আলম, পাপ্পু বদ্য,আবুল কালাম,তুহিন আহমদ।

অনুষ্টানের শুরুতে কোরআন তিলায়ত করেন আলমাস হোসেন পরিশেষে, মিলাদ ও দোয়া পরিচালনা করেন ইসমাইল মিয়া।