সরকারী খাদ্য সামগ্রী বিতরণ করল বাংলাদেশ সমিতি দুবাই

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২০ 911 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে মাননীয় প্রধানমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী বিতরণ করলেন বাংলাাদেশ সমিতি দুবাই এর নেতৃবৃন্দরা।

বুধবার (১৩ই মে) বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খানের দিকনির্দেশনায় ও বাংলাদেশ সমিতি দুবাইয়ের আহবায়ক কমিউনিটি নেতা অধ্যাপক এম এ সবুর চৌধুরী ও সদস্য সচিব প্রকৌশলী নেছার রেজা খানের নেতৃত্বে দেরা দুবাই নাখিল সেন্টার, নাইফ রোড, ফ্রিজ আল মুরা এড়িয়াতে কর্মহীনদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী পাঠানো উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কালে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ও আমিরাত আওয়ামী লীগের সদস্য সচিব আলী হাসান ভূইয়া, বাংলাদেশ সমিতি দুবাই এর আহবায়ক কমিটির সদস্য ও দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, শারজাহ আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল, দুবাই আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ।

মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার সুষ্ঠুভাবে বন্টনে বাংলাদেশ সমিতি দুবাই এর নেতৃবৃন্দের এই তৎপরতার জন্য দুবাই বাংলাদেশ কনস্যুলেট কর্মকর্তারা ধন্যবাদ জানান।