আসন্ন সিলেট ৩ আসনের উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থনে নৌকার সমর্থনে জৈনপুর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সিলেট জেলা ও বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের এক বিশেষ মতবিনিময় সভা সাবেক মেয়র কামরানের জামাতা কবির আহমেদের বাসভবনে অনুষ্ঠিত হয়।
রবিবার (২৪শে জুলাই) ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বদরুজ্জামান শিশুর সভাপতিত্বে , যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুল কামাল রেকির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগ এর ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান হাজী রইছ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব তাহসিন আহমদ দিপু, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সহ সভাপতি বশির মিয়া, রবীন্দ্র কুমার দেব আশীষ, সাধারণ সম্পাদক মনসুর আলী, কবির উদ্দিন, সচিব মাক্কু মিয়া, হান্নান নিয়া, ফখরুল ইসলাম, দিলওয়ার হুসেইন, আব্দুস সালাম, হাসান শহীদ হাসনু, সাইফুর রহমান, আব্দুল কুদ্দুস, ছাত্রলীগ নেতা বিজয় দেব, আশরাফ আলী, সেবুল ইসলাম রিপন, জাহেদ মিয়া,খালেদ মিয়া, আব্দুল মুমিনসহ প্রমুখ।


