প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২১
910 views
শেয়ার করুন
সিলেটের বিয়ানীবাজার উপজেলার নিদনপুর-মোল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছাদ উদ্দিনের ইন্তেকাল হয়েছে (ইন্নালিল্লিহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাত ১২টার দিকে পৌরসভার মোল্লাপুর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাযার নামাজ বুধবার সকাল ১১টায় মোল্লাপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
তিনি র্দীঘ দিন ধরে সামাজিক সংঘঠন মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির উপদেষ্ঠা ও মোল্লাপুর জামে মসজিদের সাধারণ সম্পাদকের দ্বায়িত পালন করে আসছিলেন। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সাথেও যুক্ত ছিলেন তিনি।