সিলেটের বিয়ানীবাজারে লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে প্রশাসন

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০২১ 515 views
শেয়ার করুন

 

সিলেটের বিয়ানীবাজার পৌরশহরসহ আশপাশ এলাকায় করোনা ভাইরাসের মহামারি নিয়ন্ত্রণে চলা সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনেও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের নেতৃত্বে শুক্রবার সকাল থেকে পৌরশহরে অবস্থান নেয় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা।

 

এ সময় বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়, পুলিশ পরিদর্শক মেহেদি হাসান অভিযােনে অংশ নেন।

 

 

লকডাউনের দ্বিতীয় দিনে কিছু সিএনজিচালিত অটোরিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, মোটর সাইকেলসহ পণ্যবাহী যানবাহন চলাচল করতে দেখা যায়। লকডাউনের আওতামুক্ত থাকায় পণ্যবাহী পরিবহন পুলিশ ও বিজিবি ব্যরিকেটে বাধা না পেলেও সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যাটারি চালিত রিক্সা আটক করা হয়। আটককৃত যানগুলোর অধিকাংশ যাত্রিরা জিজ্ঞাসাবাদে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করায় এবং চিকিৎসকের কাছে আসায় তাদের ছেড়ে দেয়া হয়।

 

সিলেট জেলার, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, সরকারের নির্দেশনা সকল মানুষ ঘরে থাকবেন, করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকবেন। দেশের জনগণকে নিরাপদে রাখতে আমরা বৈরী আবহাওয়ার মধ্যে মাঠে অবস্থা করছি। অযথা কেউ বের হবেন না। নিজের ও পরিবারের সদস্যদের নিরাপদ রাখতে ঘরে থাকুন।

 

সিলেটের বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকু নূর বলেন, করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আমরা চেষ্টা করছি সবার সহযোগিতায় সরকারের নির্দেশনা পালন করতে। তিনি বলেন, জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরে থেকে বের হচ্ছে না এটা খুবই ভাল একটি বিষয়, সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সানন্দে সরকারের নির্দেশনা মেনে চলায় আমাদের কাজ করতে বেগ পেতে হচ্ছে না