সিলেটের বিয়ানীবাজারে মদপান করে প্রকাশ্যে মাতলামি, আটক ৩

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জুন ১৯, ২০২১ 887 views
শেয়ার করুন

সিলেটের বিয়ানীবাজারে প্রকাশ্যে মদপান করে মাতলামি করা অবস্থায় তিন মাতালকে আটক করে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রাম বাজার থেকে তাদেরকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়।

আটককৃতরা হলেন – লাউতা ইউনিয়নের জলঢুপ থানাবাজার এলাকার মৃত আবু তাহেরের ছেলে মানিক হোসেন (৩৬), বারইগ্রাম এলাকার মৃত রফিক উদ্দিনের ছেলে রুবেল আহমদ (৩৫) ও একই এলাকার বশির উদ্দিনের ছেলে শরফ উদ্দিন (৩৫)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত তিন মাতাল স্থানীয় বিভিন্ন স্ট্যান্ডের মাইক্রোবাস চালক। তারা নিয়মিত প্রকাশ্যে মাদক সেবন করতো বলে স্থানীয় এলাকায় অভিযোগ রয়েছে।

 

এদিকে, তাদেরকে পুলিশ আটক করার খবর চতুর্দিকে ছড়িয়ে পড়লে তিন মাইক্রোবাস চালকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অনেকেই তাদের তিনজনের ছবি ফেসবুকে ব্যবহার করে সমালোচনা করেছেন।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।