বাংলাদেশ দুতাবাস আবুধাবীর ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১ 573 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীস্থ বাংলাদেশ দুতাবাসের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে শনিবার স্থানীয় সময় বিকেলে দূতাবাস মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এর সভাপতিত্বে এবং প্রথম সচিব(শ্রম) লুৎফুন নাহার নাজিম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে দিবসটি স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দুতাবাস এর উপ মিশন প্রধান মিজানুর রহমান ও লেবার কাউন্সিলর আব্দুল আলিম মিয়া।

বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর সভাপতি  ইফতেখার হোসেন বাবুল , বাংলাদেশ সমিতির ইউ এ ই সভাপতি মোয়াজ্জেম হোসেন,বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু ও শওকত আকবর,সাধারন সম্পাদক নাছির তালুকদার ,আশীষ বডুয়া .বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসান।

রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেন বঙ্গবন্ধু .রাষ্ট্রীয়  স্বাধীনতার পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন সে স্বপ্ন পূরণে তারই কন্যা প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন,তাঁর নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে।”

অনুষ্ঠানে দিবসটির উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয় এবং  জাতির জনক বঙ্গবন্ধু . জাতিয় চার নেতা . স্বাধীনতার আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন দূতাবাসের লিগ্যাল অফিসার রেজাউল আলম।