বড়লেখা পৌর শহর আজ থেকে ১৭ মে পর্যন্ত বন্ধ

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, মে ১১, ২০২০ 830 views
শেয়ার করুন

মহামারী করোনা ভাইরাস এর জন্য মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শহর আজ থেকে ১৭ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। জনসাধারনের জীবনের নিরাপত্তা কথা চিন্তা করে, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ ও বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো : কামরান চৌ: বড়লেখা হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাথে এক জরুরি বৈঠক করেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী কাল ১১/৫/২০ তারিখ হতে আগামী ১৭/৫/২০ তারিখ (২৩ রমজান) পর্যন্ত বাজার বন্ধ থাকিবে।