লালমনিরহাটের হাতীবান্ধায় নিজ অর্থায়নে অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন মোতাহার হোসেন এমপি। এ সময় ১২শ পরিবারের মাঝে ৮ প্রকার খাবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার এ সময় উপজেলার ৬টি ইউনিয়নের ওই সব দুস্থদের হাতে ত্রান তুলে দেন লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেন। এ সময় হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ উপস্থিথ ছিলেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ বলেন, আমাদের এমপি মোতাহার হোসেন নিজ তহবিল থেকে এসব ত্রান বিতরণ করছেন। আর তাই আমরা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার কাজ করছি।


