এবার মডেল হিসেবে আত্মপ্রকাশ করলেন ইমাম সিদ্দিক সাহিত্য

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১ 1,204 views
শেয়ার করুন

 

সকল জগতে পদচারণ করছেন ডা. ইমাম সিদ্দিক সাহিত্য । প্রথমেই আসা যাক উপস্থাপনার কথা । এই জগতে এক পরিচিত প্রিয় মুখ ডা. ইমাম সিদ্দিক সাহিত্য । পেশায় একজন চিকিৎসক । ডাক্তারির মত কঠিন বিদ্যা ভালো করে রপ্ত করেছেন । একান্ত পরিশ্রম ও অধ্যাবসায় র দরুন সফল একজন ডাক্তার হয়েছেন । এছাড়াও তার সাবলীল উপস্থাপনার মাধ্যমে হাজারো দর্শকদের হৃদয় জয় করতে সক্ষম হয়েছেন । পেয়েছেন তারকাখ্যাতি ।

লেখালিখিতেও পিছিয়ে নেই। লেখক মহলের অন্তর্ভুক্ত হয়েছেন ইতোমধ্যেই এই চিকিৎসক । অমর একুশে বইমেলা ২০২১ এ তার ২টি যৌথ বই বের হচ্ছে । বইগুলো হলো, সাফা হক সম্পাদিত ‘ প্রেস্ক্রিপশন ‘ এবং কামরুল কানন সম্পাদিত ‘ এপ্রোনের সাতকাহন ‘ ।

বইগুলোতে তার গল্পগুলো হলো যথাক্রমে ‘ ক্রোনিকেলস অব করোনা ‘ – একটি মেডি সাইন্স ফিকশন এবং ‘ দি মিস্টেরিয়াস নাইট ‘ – মেডি হরর থ্রিলার । দর্শক মহলে বইগুলো দাগ কাটবে বলে বিশ্বাস তার । লিখালিখির কারণ জানতে চাইলে তিনি বলেন, খুব ছোটবেলা থেকেই লিখালিখির অভ্যাসটা ছিলো । আমার গল্প আমার বাবা-মা পড়তেন । তারা সবসময় আমাকে সাপোর্ট করেন ও উৎসাহ দেন ভালো কিছু করার জন্য ।

একক বই বের করার ইচ্ছা রয়েছে তার । ইতোমধ্যে অনুরাগীদের অনেকেই তার একক বই এর জন্য দাবি জানিয়েছেন ।এ ব্যাপারে তিনি বলেন, হাসপাতালে ডিউটি করে, সব কাজ গুছিয়ে সময় পেলে লিখালিখি করি, একক বই শীঘ্রই আসবে হয়তো ,ইতোমধ্যে কয়েকটি প্রকাশনী থেকে যোগাযোগ করেছে আমার সাথে । আমার লিখা চেয়েছে । ইনশাআল্লাহ ইচ্ছে আছে । সবাই দোয়া রাখবেন ।

‘ তারকালাপ ‘ সহ নানা জনপ্রিয় শো তিনি উপস্থাপনা করেন বিভিন্ন টিভিতে । দেশ ও দেশের বাইরের বিভিন্ন জ্ঞানী-গুনী ব্যক্তিবর্গের সাথে অনুষ্ঠান পরিচালনা করেন এই তারকা ।
ডাক্তারির পাশাপাশি এতো কিছু করেন কিভাবে? এর উত্তরে তিনি জানান, জীবনটা খুব সংক্ষিপ্ত আমাদের । যতটা বেশী কাজ করা যায়, তাতেই সার্থকতা । প্রতিটি সময়কে কাজে লাগানোর চেষ্টা করি ।

মডেলিং জগতে হটাৎ অনুপ্রবেশ করলেন ? এর উত্তরে তিনি বলেন, ছোটবেলায় বিলবোর্ডে মডেলদের ছবি দেখে নিজেকে বসাতাম সেখানে । আমি খুব ভাগ্যবান যে বড় হওয়ার পর ব্যস্ততার ফাঁকে সেই ইচ্ছে পূরণ এর সুযোগ পেলাম । বসুন্ধরা গ্রুপের একটি শুটিং তিনি সম্পন্ন করেছেন ইতোমধ্যে । সেখানে তাকে দেখা যাবে ইমার্জেন্সি ডাক্তারের ভূমিকায় । আরো বেশ কিছু টিভিসির অফার পেয়েছেন । তিনি বলেন, মডেল হওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়েছে আমাকে, প্রায় ২০ কেজির মতো ওজন কমিয়েছি। প্রচুর ডায়েট করেছি । হাসপাতালে ডিউটি, তার ওপর ডায়েট,ভীষণ কষ্টকর ছিলো দিনগুলো । এখন বেশ কিছু ব্রান্ডের শুটের অফার পাচ্ছি ইতোমধ্যে ।

ডা. ইমাম সিদ্দিক সাহিত্য ঢাকার ছেলে । ঢাকাতেই বেড়ে উঠা । লেখাপড়া, বাসাও ঢাকাতেই । আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ম্যাট্রিকে ট্যালেন্টপুলে বৃত্তি এবং ইন্টারমিডিয়েট সম্পন্ন করেন ঢাকা কলেজ থেকে । বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এম.বি.বি.এস ডিগ্রি অর্জন করেন । করোনার ক্রান্তিলগ্নে জীবন হাতে রেখে দেশসেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন । দেশের অত্যন্ত সংকটাপূর্ণ সময়েও দেশের মানুষের টানে করোনাযুদ্ধে ঝাপিয়ে পড়েন ।

সংস্কৃতমনা ব্যাক্তিত্ব ডা.সাহিত্যর সেলেব্রিটি লাইফ কেমন লাগে জানতে চাইলে তিনি বলেন, এখন অনেকেই সেলফি তুলতে চায়, প্রোগ্রাম কবে জানতে চায় । অনেক রোগীও আমাকে চিনে ফেলে, মাস্ক পড়া থাকলেও । ভালোই এনজয় করি, দারুণ লাগে ব্যাপারটা । দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ দেখা করতে আসে। নোয়াখালী থেকে একবার এক রোগী এসেছিল ।

মেডিকেলে ডিবেট প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা, স্টেজ শো, শর্ট ফিল্ম নির্মান,অভিনয়,বক্তৃতা দেয়া,লিখালিখি সহ বিভিন্ন কালচারাল এক্টিভিটির সাথে সরাসরি সম্পৃক্ত থাকতেন ।
অভিনয় কেমন লাগে?

এ বিষয়ে তিনি বলেন, মেডিকেলে নাটক নির্মান করেছি,অভিনয়ও করেছি । সময় সুযোগ পেলে নাটক বা সিনেমায় অভিনয় করতেও আপত্তি নেই ।
ডাক্তারির পাশাপাশি সময় পেলেই লিখালিখি, উপস্হাপনা,মডেলিং করাসহ নানান সৃজনশীল সামাজিক কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন ।

তার কাছে সবার আগে ডাক্তারি পেশা । চিকিৎসাসেবার মতো মহৎ পেশা আর নেই বলে তিনি মনে করেন । সকলের প্রিয়মুখ ডা. ইমাম সিদ্দিক সাহিত্য মা- বাবার স্বপ্ন পূরণ করতে একনিষ্ঠ হয়ে কাজ করছেন । সকলের দোয়া ও ভালোবাসা প্রার্থনা করেছেন এই তারকা । তরুণদের জন্য একজন আইকন ডা. ইমাম সিদ্দিক সাহিত্য । নিত্যনতুন বিভিন্ন সৃজনশীল কাজের মাধ্যমে প্রতিনিয়তই ছাড়িয়ে যাচ্ছেন । নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য এক চূড়ায় ।