হাছান মাহমুদ এমপির রোগমুক্তি কামনায় আবুধাবিতে দোয়া মাহফিল

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০ 830 views
শেয়ার করুন
তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাছান মাহমুদ এমপির রোগমুক্তি কামনায় শুক্রবার স্থানীয় সময় রাতে করোনা স্বাস্থ্যবিধি মেনে এক দোয়া মাহফিলের আয়োজন করে আবুধাবি প্রবাসী বাঙালি কমিউনিটি।
বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির তালুকদারের পরিচালনায় আবুধাবির একটি হোটেলে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন আবদুর রাজ্জাক, শওকত আকবর, জামশেদ আলম,শেখ কামরুল হক,আনোয়ার হোসেন,সেলিম আনসারি,জমির হোসেন,এস এম আলাউদ্দীন, সাজ্জাতুল ইসলাম রুবেল সহ অন্যরা। এতে বঙ্গবন্ধুর আদর্শের বলিষ্ঠ কণ্ঠস্বর হাছান মাহমুদের আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন প্রবাসীরা।