সাভারে সড়ক থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০ 560 views
শেয়ার করুন

রাজধানীর সন্নিকটে সাভারে রক্তাক্ত অবস্থায় সড়ক থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা ছিনতাইকারীর হামলায় ছুরিকাঘাতে খুন হয়েছে যুবক। নিহতের মরদেহ উদ্ধার ময়ণা তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে সাভারের সিআরপির যাওয়া আঞ্চলিক সড়ক থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আইডি কার্ড পাওয়া গেছে। যেখানে নাম মোস্তাফিজুর, ফিলোসপি বিভাগ, আইডি নং-১২০৮০০৬৮।

স্থানীয়রা জানান, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সিআরপি যাওয়ার শাখা সড়কের রক্তাক্ত যুবকের মরদেহ পড়েছিল। তার বুকে আঘাতের চিহ্ন ছিল। পরে পুলিশকে খবর দেয়া হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার এস আই তারিকুল জানান, নিহতের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা নাকি সড়ক দুর্ঘটনা? বিষয়টি ময়না তদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।