বিয়ানীবাজার সীমান্তে বিদ্যানন্দের ত্রাণ বিতরণ করেছে বিজিবি
শাহীন আলম হৃদয় শাহীন আলম হৃদয়
বিশেষ সংবাদদাতা
বিয়ানীবাজারের সীমান্তবর্তী এলাকার কর্মহীন অসহায়-দুঃস্থ মানুষদের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে পাঠানো ত্রাণ সহায়তা বিতরণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিয়ানীবাজারের লাসাইতলায় অবস্তিত বিজিবি ৫২ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ব্যাটালিয়নের অধীনে ১৫টি বিওপির অধীনস্থ সীমান্তবর্তী এলাকার ১ হাজার অসহায়-দুঃস্থ মানুষের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
শনিবার (৯ মে) সকাল ১০টায় মুড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী নওয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নওয়াগ্রাম সীমান্ত বিজিবি ফাঁড়ির নায়েক সুবেদার মো. হারুনর রশীদের নেতৃত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় এলাকার ৬০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন বিজিবি সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নওয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, স্থানীয় মুরব্বি খলিলুর রহমান, ফখরুল ইসলাম চৌধুরী, মইন উদ্দিন মিনু ও সংবাদকর্মী আহমদ রেজা চৌধুরী প্রমুখ।
পরে এদিন সকাল সাড়ে ১০টায় শেওলা স্থলবন্দর সংলগ্ন মাঠে বড়গ্রাম সীমান্ত বিজিবি ফাঁড়ির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আলী আজগরের নেতৃত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় এলাকার ৮৫টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন বিজিবি সদস্যবৃন্দ।
এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- ছয় কেজি চাল, দুই কেজি আটা, এক কেজি ডাল, এক কেজি ছোলা, আধা লিটার তেল ও ৫০০ গ্রাম লবণ।


