সাভারে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০ 745 views
শেয়ার করুন

রাজধানীর সন্নিকটে সাভারে নির্মান কাজ করার সময় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে অজিৎ মল্লিক (৩৫) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সাভারের ব্যাংকটাউন এলাকার আব্দুর রউফের নির্মানাধীন ভবনের ৫ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়। মৃত অজিৎ মল্লিক ধামরাইয়ের বড়দাইল গ্রামের জগদিশ মল্লিকের ছেলে। সে নির্মান শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ জানায়, বিকেলে ওই এলাকায় আজিৎ বহুতল ভবনের ৫ তলায় হোল্ডিংয়ের কাজ করছিলো। কাজ শেষে ইলেকট্রিসিটির সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সে ভবনের ৫ তলা থেকে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।