সিলেটের বিয়ানীবাজারে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির কমিটি গঠন
শাহীন আলম হৃদয় শাহীন আলম হৃদয়
বিশেষ সংবাদদাতা
বিয়ানীবাজারে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক রিপন আহমদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক বাবলু আহমদ, সাদ্দাম হোসেন এবং নাহিদ হাসান ও কোষাধ্যক্ষ হিসেবে এমরান আহমদকে মনোনীত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আবুল হোসেন, এনামুল হক, আবু তাহের, জুবের আহমদ, সহ-সাধালন সম্পাদক মো: আমরাফুল আলম, আবু তাহের সাজু, ক্রীড়া সম্পাদক মনসুর আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক জুমন আহমদ, প্রচার সম্পাদক জাহিদ আলম রুমন, সহ-প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক জয়নুল আহমদ, সহ-দপতর সম্পাদক সাকিব আহমদ, সাংস্কৃতিক সম্পাদক জাহেদ আহমদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক কিবরিয়া হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আকাব আহমদ, সহ-ধর্ম সম্পাদক তামিম আহমদ, সমাজ কল্যান সম্পাদক ফরহাদ আহমদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক জুনেদ আহমদ, মুক্তিযুদ্ধ সম্পাদক শাহ আলম, সহ-মুক্তিযুদ্ধ সম্পাদক নাঈম তাপাদার, সদস্য মারুফ আহমদ, হাসনু আহমদ, আকবর হোসেন লাভলু, হাজী মাহবুবুর রহমান, আফজল হোসেন, জিল্লুর রহমান, মিন্টু শেখ, কাশেম অহমদ, জাকির হোসেন, কামিল আহমদ, শিমুল, কাজল, শরিফ আহমদ, জাহেদ আহমদ ও ছাদিক আহমদ।
এদিকে কমিটি গঠন উপলক্ষে অনুষ্টিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি সজীব ভট্রাচার্য, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবুল হোসেন খসরু, সাবেক ফুটবলার নুরুল আলম, হারুণ রশীদ বিএ, হারুণ আহমদ, সাংবাদিক মুকিত মোহাম্মদ, সাংবাদিক মাসুম আহমদ প্রমুখ।


