ঘুষ গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ ওসি প্রত্যাহার

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০ 849 views
শেয়ার করুন

 

 

ঘুষ গ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেনকে ক্লোজড করা হয়েছে।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ।

তিনি জানান- গত ১৪ তারিখ হাইওয়ে থেকে এক ব্যক্তিকে আটক করে অর্থ আদায় করে ছেড়ে দেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন। এ ব্যাপারে ভুক্তভোগী ব্যক্তি হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার কাছে অভিযোগ করেন। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ক্লোজড করা হয়েছে।