করোনা ভাইরাসের সংকটকালে সিলেট সিটি কর্পোরেনের নির্বাচিত ৯ জন নারী কাউন্সিলরদের ত্র্রান বিতরনে সম্পৃক্ত না করায় ফুঁসে উঠেছেন সংরক্ষিত নারী কাউন্সিলররা।তারা দফায় দফায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে যোগাযোগ করে কোন সুরাহা না হলে আন্দোলনের ডাক দেন। আজ বৃহস্পতিবার ছিল সিসিকের প্রধান ফটকে তাদের অবস্থান ধর্মঘট।
নারী কাউন্সিলরদের এই আন্দোলনকে মেনে নিচ্ছেন না মেয়র আরিফ। অবশেষে তিনি আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসার উদ্যাোগ নিলেন।বৃহস্পতিবার দুপুরে এ প্রতিবেদককে জানান, সরকার যেভাবে নির্ধারন করে দিয়েছে সেভাবে আমাদের এান বিতরণ করতে হচ্ছে। সিসিকের নিজস্ব তহবিল থেকে হলে আমরা যথাযথ ভাবে তাদের মূল্যায়ন করতাম।
কিন্তু তারা তো নির্বাচিত কাউন্সিলর,প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে মেয়র আরিফ বলেন,নিশ্চয় তাদের কাছে জনগণের কাছে জবাবদিহিতা রয়েছে।তিনি বলেন,আমি চেষ্টা করছি।তাদের নিয়ে বসার জন্য।
আগামীকাল জুমাবার সুবিধাজনক সময়ে তাদের নিয়ে আমি বসবো এবং সম্মানজনক একটি সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্তও করেন।
মেয়র বলেন,তিনি ধারাবাহিকভাবে সকল কাউন্সিলরদের সাথে কথা বলে সুন্দর একটি পরিবেশ করছেন।ইতিমধ্যে তিনি ২/৩ জন কাউন্সিলরের সাথে কথা বলেছেন বলে জানান।


