সিলেটিদের কটুক্তি করে ১ জন জেল-হাজতে

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০ 735 views
শেয়ার করুন

বাংলাদেশের ঐতিহ্যবাহী সিলেট অঞ্চল এবং ওই অঞ্চলের মানুষকে, ওই অঞ্চলের মা-বোনদের, সিলেটের মানুষের মুখের ভাষা নিয়ে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের কেউ কেউ জঘন্য ভাষায় গালিগালাজ কটুক্তি করতে দেখা যায়। ইতোমধ্যে প্রবাসে থাকা সিলেটিরা এদের অনেককে খুঁজে স্থানীয় পুলিশে সোপর্দ করেছেন।

সম্প্রতি টিকটকে ব্রাহ্মণবাড়িয়ার সোহাগ এবং কুমিল্লার নবিন হাসান সিলেটের ভাষা, সিলেটের মানুষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে দেখা যায়। তাদের গালিগালাজ কিছু ভিডিও কাতার-বাংলা’র হাতে আসে এবং এর মধ্যে একজনের ব্যাপারে কাতার-বাংলা পরিবার প্রতিবাদ নিন্দা জানায়। সিলেট অঞ্চল নিয়ে গালিগালাজের ভিডিওগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়াতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী সিলেটিরা এসবের তীব্র প্রতিবাদ জানাতে থাকেন। এসবের ধারাবাহিকতায় কাতার প্রবাসী সিলেটের কিছু তরুণ ( ছাব্বির, ফরহাদ,…)

গত পরশু কাতার প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ার সোহাগ নামক কটুক্তিকারীকে খুঁজে বের করে কাতার পুলিশের সহায়তায় আটক করে জেল-হাজতে পাঠায়। সোহাগ টিকটকে ক্রাশবয় নামে পরিচিত। সে গালিগালাজের সময় সিলেটিদের উদ্দেশ্যে বলেছিলো, কাতারের মাটিতে তাকে কেউ কিছু করতে পারবে না। অন্যদিকে কাতারের বসবাসকারী সিলেটিরা বলেছেন, কাতারের অবস্থানকারী কেউ সিলেট নিয়ে বাজে মন্তব্য করলে এর শেষ তারা দেখে ছাড়বেন।

কুমিল্লার নবিন হাসানের অবস্থান এখনও জানা যায়নি। এসব বিষয় নিয়ে কাতার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কাতার প্রবাসী চট্রগ্রামের বাসিন্দা মুহাম্মদ রহমান কাতারে আছেন ২৭ বছর ধরে। তিনি বলেন, আমরা এক দেশের লোক, কেন সিলেটকে নিয়ে অশ্লীল শব্দোচ্চারণ, সিলেটের কেউ ভুল করলে যে ভুল করছে তাকে নিয়ে কথা বলেন, পুরো সিলেটিদের নিয়ে কটুক্তি করা খুবই অন্যায়। সিলেট নিয়ে বাজে কথা বললে সেটা তাদের অনুভূতিতে লাগবে এটাই স্বাভাবিক।