দরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল পটিয়া ছাত্রলীগ

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, মে ৭, ২০২০ 804 views
শেয়ার করুন
করোনাভাইরাসের বিস্তার রোধে অঘোষিত লকডাউনের কারণে বিপাকে পড়া পটিয়া উপজেলার দরিদ্র কৃষকদের ধান কেটে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। রমজানের রোজা রেখে রোদের ভ্যাপসা গরমে মাঠে নেমে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ। এতে শ্রমিক সঙ্কটে থাকা দরিদ্র কৃষকরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
 
চট্রগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ও বিজিএমইএ নেতা মোহাম্মদ নাছির পটিয়ার দরিদ্র কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে নির্দেশনা দেন নিজের নির্বাচনী এলাকা পটিয়া উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের।
 
উপজেলা ছাত্রলীগ নেতা রুবেল উদ্দিন জানান, নাছির ভাইয়ের নির্দেশে পটিয়ায় ইউনিয়ন ভিত্তিক টিম গঠন করা হয়েছে। তারা প্রতিদিন কোননা কোন বিলে নেমে দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছে সামাজিক দুরত্ব মেনে। ইতিমধ্যে উপজেলার আশিয়া, কাশিয়াইশ, কোলাগাঁও, হাবিলাসদ্বীপ, কুসুমপুরা, জিরি, শোভনদন্ডি,বড়লিয়া সহ বিভিন্ন ইউনিয়নে যে সমস্ত বিলে বোরা ধান পেকেছে সেসব এলাকার দরিদ্র কৃষকদের চাহিদা অনুযায়ি ধান কেটে দিচ্ছে নেতাকর্মীরা।
 
গত সোমবার হতে শুরু হওয়া ধান কাঠার মহোৎসব চলছে উপজেলা জুড়ে। সকাল থেকে দুপুর পর্যন্ত পটিয়া উপজেলা ছাত্রলীগের টিম ধান কেটেছে উপজেলার কুসুমপুরা ইউনিয়নে।
 
কুসুমপুরা গ্রামের দরিদ্র কৃষক রফিকের ৪০শতক জমির ধান কেটে ছাত্রলীগ কর্মীরা কৃষকের ঘরে পৌঁছে দেন। উপজেলা ছাত্রলীগ নেতা রুবেল উদ্দিনের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন জানে আলম, জিসান, জিল্লু, শাহজাহান, তানভির, বেলাল, রফিক ও মুন্না সহ প্রায় ১৫জনের টিম। এভাবে পটিয়ার যে সমস্ত বিলে ধান পেকেছে এবং ধানকাটা শ্রমিকের অভাবে দরিদ্র কৃষকরা ধান কাটতে পারছেনা তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে ছাত্রলীগ।
 
এসময় ছাত্রলীগের নেতা কর্মীরা বলেন, আমাদের নেতা মোহাম্মদ নাছিরের নির্দেশে উপজেলার প্রতিটি ইউনিয়নে যেসমস্ত কৃষক শ্রমিক কিংবা অর্থ সংকটে পাকা ধান কাটতে পারছেননা তাদের সাহায্য করা হবে জানিয়ে ফেসবুকে নাম্বার দিয়ে একটি পোষ্ট দেওয়া হয়। আজ কুসুমপুরার কৃষক রফিক যোগাযোগ করলে আমরা তার পাশে দাঁড়াই।
 
দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিতে। পটিয়ার যেসমস্ত দরিদ্র কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে বিপাকে পড়বে তারা যোগাযোগ করলেই ছাত্রলীগের টিম পৌঁছে যাবে বলে তারা জানান।
 
কৃষক রফিক জানান, আমি দুই কানি জমিতে বোরা ধানের চাষ করেছি, ধানও পেকেছে। দেশের সঙ্কটময় পরিস্থিতিতে বাজারে শ্রমিক না পেয়ে যখন আমার কপালে ভাঁজ পড়ে আজ ছাত্রলীগের ভাইয়েরা এসে আমার জমির ধান কেটে ঘরে তুলে দিয়ে গেলেন। এই সময়ে তারা কৃষকের পাশে এসে দাঁড়ানোয় পটিয়ার অনেক দরিদ্র কৃষকের চিন্তামুক্ত হবে বলে জানান তিনি।