কাতারে নতুন নিয়মে কোম্পানি পরিবর্তন পদ্ধতি

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০ 1,046 views
শেয়ার করুন

কাতারে নতুন নিয়মে কোম্পানি পরিবর্তন পদ্ধতি। এ পদ্ধতিতে বাংলাদেশিসহ দেশটিতে বসবাসরত প্রবাসিদের কল্যাণে আসবে বলে স্থানীয় শ্রম মন্ত্রণালয় মনে করেন।

১. প্রথমে, লেবার মিনিস্ট্রির অনলাইনে আপনার বর্তমান নিয়োগকর্তাকে জানাতে হবে যে, আপনি আপনার চুক্তিটি বন্ধ করতে চান এবং চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করছেন। যে দিন আপনি আপনার নিয়োগকর্তাকে জানাবেন সেদিন থেকে আপনার ছুটির দিন অবধি নোটিশ সময় প্রয়োজন। আপনাকে এই সময়ে মধ্যে আপনার বর্তমান কোম্পানি বা নিয়োগকর্তার সাথে কাজ চালিয়ে যেতে হবে।
আপনি যদি নিয়োগকর্তার সাথে দু’বছর বা তারও কম সময় ধরে কাজ করেন তবে আপনাকে চাকরি ছেড়ে যাওয়ার ১ মাস আগে আপনার নিয়োগকর্তাকে জানাতে হবে। আর আপনি যদি নিয়োগকর্তার সাথে দুই বছরেরও বেশি সময় ধরে কাজ করেন তবে আপনাকে চাকরি ছাড়ার ২ মাস আগে আপনার নিয়োগকর্তাকে জানাতে হবে।

২. দ্বিতীয়ত, প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের (এডিএলএসএ) মন্ত্রনালয়ের অনলাইন নোটিশ ব্যবস্থার মাধ্যমে চাকরি পরিবর্তন করার জন্য একটি ফর্ম জমা দিতে হবে এবং নিম্নলিখিত দুটি ডকুমেন্টস সংযুক্ত করতে হবে।
একটি ডকুমেন্ট হলো, আপনার আগের কোম্পানির সাথে শ্রম মন্ত্রণালয়ের অত্যয়িত কপি যুক্ত করতে হবে এবং অন্যটি হচ্ছে নতুন যে কোম্পানিতে যেতে চান সেই কোম্পানি থেকে আরবিতে লেখা লেটার বা চিঠি আনতে হবে যে নতুন কোম্পানি আপনাকে নিতে আগ্রহী।

৩. তৃতীয়ত, এডিএলএসএর বা শ্রম মন্ত্রণালয়ের কাছ থেকে কোম্পানি বা কর্মসংস্থান পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করার জন্য একটি এসএমএস পাবেন, আপনার নতুন নিয়োগকর্তার সাথে একাধিক ভাষায় বা আপনি দেশের ভাষায় এবং নিয়োগকর্তার দেশের ভাষা হতে পারে, এ উভয় ভাষায় লেখা নিয়োগের চুক্তির জন্য মন্ত্রণালয়ের অনলাইন সিস্টেমের মাধ্যমে চুক্তির ফর্ম তথ্য পূরণ করেছেন তা নিশ্চিত করার জন্য কথা বলুন। তথ্য পূরণের পরে, নতুন নিয়োগকারী আপনার দু’জনের স্বাক্ষরিত কর্মসংস্থান চুক্তিটি প্রিন্ট করবে এবং তারপরে স্বাক্ষরিত অনুলিপি অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সাথে মন্ত্রণালয়ের অনলাইনে আপলোড করবে।

শ্রম মন্ত্রণালয় নতুন কোম্পানিকে যুক্তি অনুমোদনের পর জানাবে, আপনার নতুন নিয়োগকর্তাকে অবশ্যই চুক্তি অনুমোদনের ফি বহন করতে হবে এবং সত্যায়িত কর্মসংস্থান চুক্তিটি প্রিন্ট করতে হবে। নতুন আইডি তৈরি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে অটোমেটিকভাবে প্রেরণ করা হবে। আপনার নতুন নিয়োগকর্তা আপনাকে একটি কপি দেওয়া উচিত। অথবা আপনি নিজে অনলাইন থেকে আইডির তথ্য কপি ডাউনলোড করতে পারবেন।

৪. সবশেষে, নতুন নিয়োগকর্তা নতুন কাতার আইডি কার্ডের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাথ্রাসের মাধ্যমে আবেদন করবেন। আপনার নিয়োগকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন কিউআইডি-এর জন্য অনুমোদন পাবেন। আপনার নতুন নিয়োগকর্তার কাছ থেকে আপনার নতুন কিউআইডি এবং একটি বৈধ স্বাস্থ্য কার্ড পাওয়া উচিত।