বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশে যুক্তরাজ্য যুবদলের পরামর্শে লন্ডন মহানগর যুবদলের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
লন্ডন মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আরিফ ময়নুল হোসেনের তত্ত্বাবধানে শুক্রবার বিকেলে সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় করোনাকালে অসহায় হত দরিদ্র পরিবারগুলো মাঝে এ উপহার সামগ্রী প্রদান করা হয়।
উপহারসামগ্রী প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী।
উপস্থিত ছিলেন- জাসাস সিলেট মহানগর শাখার সহ- সভাপতি মো. রফিকুল বারী নোমান, সিলেট নগরীর ২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঙ্গুর মিয়া, প্রবীণ বিএনপি নেতা জমির উদ্দিন, ২৩ ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন আহমদ, ওয়ার্ড বিএনপি নেতা আব্দুুল করিম, ওয়ার্ড ছাত্রদল নেতা শাহ জাফরুল, শিমুল আহমদ, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা মো. রাজু আহমদ ও ফখরুল ইসলাম প্রমুখ।
এছাড়া উপহার সামগ্রী প্রদানকালে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


