নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নারী নিহত

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০ 687 views
শেয়ার করুন
আমিরুল হক, নীলফামারী জেলা   প্রতিনিধি:  নীলফামারীর জলঢাকায় মাইক্রোবাসের ধাক্কায় পথচারী এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট)  জলঢাকা – ডালিয়া সড়কের  এ দুুুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক মাক্রোবাসটিকে আটক করেছে। 
পুলিশ ও এলাকাবাসী জানায়, আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন আকতারা বেগম (৩০) নামের এক নারী। নিহত আকতারা বেগম জলঢাকা উপজেলার গোলমুন্ডা গ্রামের আজিজুল ইসলামের মেয়ে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।