বাংলাদেশ সমিতি ফুজাইরার সদস্যদের জন্য আরও কিছু সুবিধা যোগ করতে যাচ্ছে থুম্বে হাস্পাতাল
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
সংযুক্ত আরব আমিরাতের ফুজিরাতে বসবাসরত বাংলাদেশিদের বিশেষ ছাড়ে স্বাস্থ্যসেবা দিচ্ছে থুম্বে হাসপাতাল।
সম্প্রতি এ ছাড়ের মাত্রা আরো বেশি করার লক্ষ্যে থুম্বে হাসপাতাল কর্তৃপক্ষ এর সাথে বাংলাদেশ সমিতি ফুজিরা নেতৃবৃন্দ এক বিশেষ বৈঠক করেন। এ সময় সমিতির পক্ষ থেকে বলা হয় করোনায় অনেক বাংলাদেশি কর্মহীন হয়াতে সবার স্বাস্থ্যসেবা নেয়া সম্ভব হচ্ছে না। ছাড়ের মাত্রা আরো বেশি করার দাবি জানানো হয়।
এ সময় সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি প্রকৌশলী মাসুদুল হক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মাসুদ পারভেজ । এ সময় থুম্বে হাসপাতালের ডা. শিহাদ সহ উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন তারা দ্রুত বাংলাদেশিদের সমিতির মাধ্যমে অধিক ছাড় দেয়ার আশ্বাস প্রদান করেন।


