সেরা নারী বিজ্ঞানীর পুরস্কার পেলেন ডাঃ ইশরাত

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০ 1,319 views
শেয়ার করুন

খ্যাতিমান চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক ডাঃ ইশরাত রফিক ঈশিতা বছরের সেরা নারী বিজ্ঞানী হিসেবে ইন্টারন্যাশনাল ইন্সপিরেশনাল ওমেন এওয়ার্ডস পুরস্কার পেয়েছেন।

গত ১৮ জানুয়ারি জিআইএসআর ফাউন্ডেশন ভারতের ইউপি, হোটেল পার্ক অ্যাসেন্টে অনুষ্ঠিত হয়, এই গ্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি। গত ৩১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পার্ক রেজিস ক্রিস কিন হোটেলে অনুষ্ঠিত রিসার্চ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও জিতেছিলেন তিনি।

ডাঃ ইশরাত সম্প্রতি রাষ্ট্রীয় রত্ন পুরষ্কার ২০২০ এর জন্য নির্বাচিত হয়েছেন যা ভারতের ইন্দোরে গত ৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে। তিনি ব্যাংককে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে অংশ নেবেন, যেখানে “আউটস্ট্যান্ডিং সাইন্টিস্ট এন্ড রিসার্চার এওয়ার্ড “পেয়ে সম্মানিত হতে যাচ্ছেন I