ভৈরবে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০ 1,807 views
শেয়ার করুন

কিশোরগঞ্জের ভৈরবে পানিতে ডুবে লামিয়া (৬) ও প্রিয়া (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।তারা দুলাল মিয়ার শিশু কন্যা। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের জগন্নাথপুর রেলগেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শিশু দুটি আপন ২ বোন। শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, দুপুর ১টার দিকে শিশু দুটি নিখোঁজ হয়। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন প্রতিবেশীদের বাড়ি-ঘরে খোঁজ করে। এক পর্যায়ে বাড়ির পাশের বন্যার পানিতে তলিয়ে যাওয়া সন্দেহে সেখানেও খোঁজ করা হয় তাদের। পরে বিকেল ৩ টার দিকে বাড়ির পাশের ডুবায় লাশ দুটি ভেসে ওঠে।