বিশ্বনাথ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০ 1,534 views
শেয়ার করুন

বিশ্বনাথ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো:খালেদ মিয়া (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সে বিশ্বনাথ উপজেলার শিমুলতলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে বিশ্বনাথ উপজেলার শিমুলতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।পরে তার কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের এসআই ইমরুজ তারেক। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলতলায় অভিযান চালিয়ে তাকে আমরা গ্রেপ্তার করি।

এদিকে সিলেট জেলার পুলিশ সুপার সহ সিলেট জেলার দায়িত্বরত সকল আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন লোকজনেরা।