পাপুলের দ্বৈত নাগরিকত্বের তথ্য জানাতে পররাষ্ট্রমন্ত্রীকে আইনি নোটিশ

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০ 1,191 views
শেয়ার করুন

 

লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের দ্বৈত নাগরিকত্ব আছে কিনা, তা জাতিকে জানানোর অনুরোধ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু আজ বুধবার (২২ জুলাই) এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়, শহীদ ইসলাম পাপুল কুয়েতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে সেদেশের কারাগারে বন্দি। কুয়েতের একজন ব্যবসায়ী হিসেবে তাঁর বিরুদ্ধে কুয়েতে মামলা হয়েছে। এ মামলায় তাঁর বিচার শুরু হয়েছে সেখানে। তাঁর বিতর্কিত কর্মকাণ্ডে বাংলাদেশের ভাবমূর্তি গোটা বিশ্বের কাছে চরমভাবে ক্ষুন্ন হয়েছে।

নোটিশে আরো বলা হয়, পাপুল বাংলাদেশের নাগরিক হয়েও কীভাবে বহির্বিশ্বে শত শত কোটি টাকার ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করছেন তা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। তিনি কুয়েতের নাগরিক কিনা তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে। কারণ বাংলাদেশের সংবিধান ও নাগরিকত্ব আইন অনুযায়ী দ্বৈত কোনো নাগরিক বাংলাদেশে সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। তাই পাপুল দ্বৈত নাগরিক কিনা তা গণমাধ্যমের দ্বারা জাতিকে জানানো প্রয়োজন।