কোরবানির পশুর হাটের বিকল্প হিসেবে অনলাইনে পশু কেনা-বেচার ব্যপক প্রস্তুটি হাতে নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক আবুল ফজল মীর জানিয়েছেন করোনা সংক্রমন রোধে এ বছর পশুর হাট কমিয়ে আনা হয়েছে। জনগণের স্বাস্থ্য ঝুঁকির কথাটি মাথায় রেখে হাটগুলোতে জনগণের উপস্থিতি কম হয় সে লক্ষ্যে ভার্চুয়াল পশুর হটের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে একটি এ্যাপসও চালু করেছে জেলা প্রশাসন।
সোমবার বিকেলে জেলা প্রশাসন সম্মেলণ কক্ষে এক সংবাদ সম্মেলনে মাল্টিমিডিয়া প্রজেক্টেরের মাধ্যমে দেখানো হয় কিভাবে অনলাইনে নিবন্ধন করতে হবে এবং ক্রেতা-বিক্রেতারা কিভাবে পশু ক্রয়-বিক্রয় করবেন।
সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর জানান, কুমিল্লায় কোরবানির পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে। তিনি আরো বলেন, অ্যাপ চালু করা হয়েছে। ইতিমধ্যেই ২০ হাজার পশুর নিবন্ধন হয়েছে। এরই মধ্যে কুমিল্লা জেলায় ৬৯ লাখ টাকার পশু অনলাইনে কেনাবেচা হয়েছে। শীঘ্রই এটির মাধ্যমে বিপুল পরিমাণ পশুর তথ্য জানা এবং কেনা-বেচা করা যাবে। এই এ্যাপসে নিবন্ধিত পশু সম্পর্কিত সব ধরণের ডাটা সংরক্ষন রয়েছে বলে জানান তিনি।
এদিকে এবছর করোনার প্রদুর্ভাবের কারনে সরকারী নির্দেশনা অনুযায়ী হাটের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
এর আগে ১০ জুলাই শুক্রবার বিকেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জুম কনফারেন্সের মাধ্যমে ‘কুমিল্লা অনলাইন পশুর হাট’ নামে এ্যাপস্’টির উদ্বোধন করেন ।


