বিয়ানীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক দিবালোক পত্রিকার সম্পাদক হাসান শাহরিয়ার এর মাতা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার সকাল ৮ টায় খাসাস্থ নিজ বাড়ি শ্যান্তালয়ে তাঁর ইন্তেকাল হয়।
আজ সোমবার বাদ আসর (বিকাল সাড়ে ৫ টায়) খাসা কুয়ারপার জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন সাংবাদিক হাসান শাহরিয়ার।
এদিকে, সাংবাদিক হাসান শাহরিয়ার এর মাতার মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে পৃথক পৃথকভাবে বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করর হয়েছে।
বিবৃতি দাতারা হলেন, নবদ্বীপ পত্রিকা পরিবারের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক আব্দুল বাসিত টিপু, সম্পাদক মণ্ডলীর সভাপতি এম মাসুদ আহমদ, পরিচালক তাজ উদ্দিন ও নির্বাহী সম্পাদক শাহীন আলম হৃদয়। রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি ছাদেক আহমদ আজাদ, সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আহমদ, অর্থ সম্পাদক সুয়াইবুর রহমান স্বপন। বায়ান্ন টিভির সম্পাদক লুৎফর রহমান। সুজন বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি এডভোকেট আমান উদ্দিন ও সাধারণ সম্পাদক খালেদ আহমদ। সিপিবি বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি এডভোকেট আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান।


