সুনামগঞ্জে আরো ১১ জন করোনায় আক্রান্ত 

মেহেদী হাসান মেহেদী হাসান

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০ 601 views
শেয়ার করুন
সুনামগঞ্জে নতুন করে আরো ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। শুক্রবার রাতে জেলায় নতুন করে ১১ জন করোনায় সনাক্তসহ মোট করোনায় আক্রান্ত ১২৬০ জন। নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদরে ০৬,ছাতক উপজেলায় ০৪, দিরাই উপজেলায় ১ জন রয়েছেন। এ নিয়ে জেলা মোট আক্রান্ত ১২৬০ জন। জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ১১ জন। 
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, শুক্রবার রাত ১০ টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৮৮টিকরোনা টেস্টে সুনামগঞ্জের ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের তথ্যমতে ১২ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হলে এখন জেলার করোনায় আক্রান্ত ১২৬০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬২৪৮ জন। এদিকে এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১৮ জন। আর মৃত্যবরণ করেছেন ১১ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, গত ২৪ ঘন্টায়  সুনামগঞ্জ জেলায় আরো ১১ জন সনাক্ত হয়েছেন। আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে এবং এসব আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে।