বিয়ানীবাজারে মুক্তিযোদ্ধা জলিল ফাউন্ডেশনের সংবর্ধনা

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২০ 829 views
শেয়ার করুন

 

সিলেটের বিয়ানীবাজারে বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল ফ্যামেলি ফাউন্ডেশন এর পক্ষ থেকে কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার লাউতা ইউনিয়নস্থ বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ে ১৫ জুলাই বুধবার দুপুরে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের ২০১৭- ২০২০ সাল পর্যন্ত এস এস সি পরীক্ষায় যারা A+/A গ্রেড প্রাপ্ত এবং ২০২০ সালে অত্র বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদপত্র, ডায়েরি, কলম এবং নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া মানবসেবায় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ব্লাড ফাইটার্স সোশ্যাল অর্গানাইজেশনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শ্রীযুক্ত জগদীস চন্দ্র নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জলঢুপ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিক্ষানুরাগী জাবেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়, লাউতা ইউপি সদস্য জালাল উদ্দীন, লাউতা ইউপির সাবেক সদস্য মুক্তিযোদ্ধা মুহিব আলী, লাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী, শাহবাজপুর কলেজের প্রভাষক খায়রুল ইসলাম, বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আবুল কাশেম ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবের আহমদ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল গণি’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিলদার মঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, প্রবীণ মুরব্বী আকদ্দছ আলী, টিকরপাড়া স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, লাউতা স: প্রা: বি: সহকারি শিক্ষক মঈন উদ্দিন, নন্দিরফল গ্রামের প্রবীণ মুরব্বী মনজ্জীর আলী, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য রকিব উদ্দিন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল খালিক, আব্দুল কামাল, বিলাল আহমদ, শ্রমিক আহমদ, ব্লাড ফাইটার্স সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি দেব সৌরভ সহ বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।