বাংলাদেশ সহ ১৩টি দেশ থেকে ইতালিতে আসা সংক্রান্ত নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত
লাবন্য চৌধুরী লাবন্য চৌধুরী
ইতালি
বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সহ ১৩টি দেশ থেকে ইতালিতে আসা সংক্রান্ত নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবের্তো স্পেরান্সা। ১৪ জুলাই জাতীয় সংসদের নিম্ন ও উচ্চ কক্ষে উত্থাপিত অধ্যাদেশের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে ৩১ জুলাই পর্যন্ত আগে থেকেই জারি থাকা জরুরি অবস্থা ৩১ অক্টোবর অথবা ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে নাকি আদৌ বাড়ানো হবে না এ বিষয়ে গতকাল মঙলবার কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেনি ইতালীয় পার্লামেন্ট।
এদিকে ইতালিতে করোনা আক্রান্ত বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। গতকাল সহ প্রায় ১৬০ জনকে সনাক্ত করেছে। বাংলাদেশি কমিউনিটি নাগরিক রা অস্থায়ী ক্যাম্পে গিয়ে নমুনা সংগ্রহ করছে। দেশটির সরকার পযায়ক্রমে আরো এই অস্থায়ী ক্যাম্পের সংখ্যা বাড়াবে।


