হবিগঞ্জে বেতনের টাকায় খাদ্যসামগ্রী দিলেন পুলিশ সদস্য মুন্না

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, মে ৩, ২০২০ 1,888 views
শেয়ার করুন

করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশ এখন স্থবির ও রাস্তাঘাট ফাঁকা। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। খেটে খাওয়া মানুষেরা হয়ে পড়েছে কর্মহীন। এমন একজন কর্মহীন বিধবা অসহায় মহিলার পাশে দাঁড়িয়েছে মানবিক পুলিশ সদস্য আইনুল হক মুন্না।

মুন্নার নিজ এলাকার ৬ সন্তানের জননী বিধবা মহিলার বিয়ে হয় হবিগঞ্জের নবীগঞ্জ থানার ১২ নং কালিয়ার ভাংগা ইউনিয়নে। স্বামীর মৃত্যুর পর প্রতিবেশীর বাড়ীতে কাজ করতে তিনি। করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় মহিলার সংবাদ পেয়ে নিজের বেতনের টাকায় এক মাসের খাদ্য সামগ্রী পৌছে দেন তার বাড়ীতে।

মানবিক পুলিশ সদস্য আইনুল হক মুন্নার বাড়ী মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউপির লাঠি টিল্লা গ্রামে। তিনি হবিগঞ্জ জেলায় কর্মরত আছেন।

এছাড়াও ছুটিতে গিয়ে নিজ এলাকার অসহায় মানুষকে খুঁজে বের করে তাদেরকে সাধ্যমতো নিয়মিত সহযোগীতা করেন পুলিশ সদস্য আইনুল হক মুন্না।