কুমিল্লায় নতুন ৬৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত, মোট আক্রান্ত ৪৪৭৪, সুস্থ্য ২৪২৭ ও নতুন ১ জনসহ মৃত্যু ১২২ জন

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০ 975 views
শেয়ার করুন

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৬৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৪৩৬৪ জন। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনে সিটিতে ১২ জন, বরুড়ায় ০২ জন, লাকসামে ১৪ জন, চৌদ্দগ্রামে ১২ জন, আদর্শ সদরে ০৪ জন, সদর দক্ষিনে ০৩ জন, হোমনায় ০৩ জন, মেঘনায় ০৫ জন, তিতাসে ০৫ জন, দাউদকান্দিতে ০২ জন ও বুড়িচংয়ে ০১ জন। এ পর্যন্ত জেলায় নতুন ১ জনসহ মোট মৃত্যুবরন করেছে ১২২ জন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, রোববার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪৪৭৪ জন আর মৃত্যুবরন করেছেন ১২২ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ৪৪৭৪ জনের মধ্যে নতুন ৫৪ জনসহ ২৪২৭ জন সুস্থ্য হয়েছেন।

উপজেলাওয়ারী আক্রান্ত হলো কুমিল্লা সিটি কর্পোরেশনে কুমিল্লা সিটি কর্পোরেশনে ১১৭৮ জন, দেবীদ্বারে ৩৬৮ জন, মুরাদনগরে ২৭৩ জন, চান্দিনায় ২২১ জন, লাকসামে ৩০৫ জন, চৌদ্দগ্রামে ৩১২ জন, বুড়িচংয়ে ২৯৪ জন, নাঙ্গলকোটে ২৫২ জন, আদর্শ সদরে ১৬৫ জন, দাউদকান্দিতে ১৫৯ জন, সদর দক্ষিনে ১৪২ জন, তিতাসে ১২৩ জন, ব্রাহ্মনপাড়ায় ৬৮ জন, বরুড়ায় ১৬৬ জন, মনোহরগঞ্জে ১৩১ জন, হোমনায় ১৮০ জন, মেঘনায় ৪২ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন ও লালমাইয়ে ৭৫ জনসহ জেলায় মোট আক্রান্ত ৪৪৭৪ জন।

কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ ২১৭৯৪ জন ও রিপোর্ট পাওয়া গেছে ২১৪৫৩ জনের।