অপরাধ করে কেউ পার পাবেনা – এসপি তানভীর

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০ 696 views
শেয়ার করুন
কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে সম্মেলন কক্ষে এ মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
১২ জুলাই রবিবার সকালে সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার)। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুন’ ২০২০ মাসের পারফরমেন্স নিয়া আলোচনা করা হয়।
 
পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, অপরাধী সে যেই হোকনা কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। কুষ্টিয়ায় অপরাধী করে কেউ পার পাবেনা।
 
এ সময়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদার) আজাদ রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুষ্টিয়া সার্কেল) মোঃ আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) এস এম আল বেরুনী সহ জেলা পুলিশের সদস্যগণ।