মাস্ক বিহীন বাইরে ঘোরাফেরা করা যাবে না, সচিব শহিদুজ্জামান
সুজন কুমার কর্মকার সুজন কুমার কর্মকার
কুষ্টিয়া প্রতিনিধি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব শহিদুজ্জামান বলেছেন, মাস্ক বিহীন বাইরে ঘোরাফেরা করা যাবে না। সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারি বিধি মেনে চলতে হবে।
১১ জুলাই শনিবার সকালে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে দেড় শতাধিক আলেমদের মাঝে খাদ্য সহায়তা প্রদানের সময় প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব শহিদুজ্জামান এসব কথা বলেন। তিনি আরো বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে সতর্কতা অবলম্বন করে স্বাস্থ্য সম্মত খাবার খেতে হবে।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার), কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু প্রমূখ।
আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গলের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এর উর্দ্ধতন কর্মকর্তা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
———————
সুজন কুমার কর্মকার
কুষ্টিয়া


